ছাতক উপজেলা প্রতিনিধি:শিল্পনগরী ছাতকে খাঁজা এয়ার ট্রাভেলস’র যাত্রা শুরু হল আজ। ১৫ নভেম্বর রবিবার সন্ধ্যায় মেহতাজ শপিং সিটি তৃতীয় তলায় ছাতক শাখার পরিচালক সাংবাদিক তানভীর আহমদ জাকিরের পরিচালনায় আনুষ্টানিক ভাবে এর শাখা অফিস উদ্বোধন করেছেন খাঁজা এয়ার ট্রাভেলসের ব্যবস্হাপনা পরিচালক মোহাম্মদ সাদিক সালীম।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোহাম্মদ আলাউদ্দিন।এতে আরো উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল কালাম, ছাতক পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলি, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিলন রাণী দাশ, জাবা মেডিকেল সেন্টারের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, দৈনিক একাত্তরের কথা পত্রিকার ছাতক প্রতিনিধি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাংবাদিক সাকির আমীন, দৈনিক মানবজমিন পত্রিকার ছাতক প্রতিনিধি সাংবাদিক আরিফুর রহমান মানিক, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির তালুকদার, ছাতক একতা ফ্রেন্ডস্টাফের সভাপতি তানভীর হাসান জাহেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আল আমিন, ছাতক সরকারী কলেজের বিএনসিসি প্লাটুনের ক্যাডেট সার্জেন্ট এমরান হাসান প্রমুখ।
