ক্রীড়াবিদ মরহুম বেলালের শোকাহত পরিবারের পাশে এমদাদ চৌধুরী

by News Room

সিলেট সিটি কর্পোরেশনের ১নং সাবেক কাউন্সিলার আজিজুল হক মানিক ও দৈনিক সিলেটের ডাকের প্রধান বার্তা সম্পাদক এনামুল হক জুবেরের ছোট ভাই, বিশিষ্ট ক্রীড়াবিদ শফিকুল হক বেলালের শোকাহত পরিবারকে সমবেদনা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন। তিনি রবিবার বিকেলে নগরীর দরগা মহল্লার পায়রাস্থ মরহুম শফিকুল হক বেলালের বাসভবনে যান। তার ছেলে, মেয়ে ও ভাই তারেক সহ পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন, সকলের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন। বেলালের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল, প্রকাশনা সম্পাদক জাকির হোসেন মজুমদার, স্বেচ্ছাসেবক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু, পরিবার কল্যাণ সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, মানবাধিকার সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম লিমন ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন প্রমূখ।

You may also like

Leave a Comment