স্টাফ রিপোর্ট : নগরীর বন্দরবাজারস্থ কোর্ট পয়েন্ট এলাকায় বিএনপির মিছিলে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনায় ১১ জনের নাম উল্রেখ করে আরো ২০/২৫ জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করা হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৮ আগষ্ট) রাতে কোতোয়ালী থানার এসআই ইলিয়াস আহমদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলা নং ০৭, তারিখ ২৮/০৮/২০১৮।
মামলার এহজার নমীয় আসামীরা হলেন- সদর উপজেলার হায়দরপুর গ্রামের ছালেহ আহমদের পুত্র মাহমুদ সাঈদ নাসিম (২১), নগরীর মাছুদিঘির পার এলাকার আব্দুল শহিদের পুত্র ফখরুল ইসলাম (২৫), সাদাটিকর এলাকার শামীম আহমদের কন্যা আফরা ইবনাত প্রিমা (১৯), বারুতখানা এলাকার শাহাব উদ্দিনের পুত্র জাকির আহমদ (২৭), ধোপাদিঘীর পর এলাকার আরব আলীর পুত্র শফিকুর রহমান (৩৬), একই এলাকার কনর মিয়ার পুত্র আব্দুস ছোবহান (৩৬), সুবিধবাবাজার এলাকার সোনাফর আলীর পুত্র আব্দুল আহাদ জামাল (৩৫), ইলেক্ট্রিক সাপ্লাই এলাকার আব্দুল ওয়াহিদের পুত্র শাহিন আহমদ (২৮), ছড়ারপার এলাকার জাহেদ মিয়ার পুত্র মামুন আহমদ (২৯), দরগাহ মহল্লা এলাকার হাবিবুর রহমানের পুত্র ফাহিম আহমদ (৩০), চারাদিঘীর পার এলাকার ছাদিক আহমদের পুত্র ছাদিয়া বেগম (২০)।
মামলার এজহারে উল্লেখ করা হয়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করে বিএনপি ও অঙ্গ সংগঠন। এসময় বিএনপির মিছিল থেকে দায়িত্বরত পুলিশের উপর হামলা করা হয়। এসময় পুলিশ সদস্য আব্দুস সালাম, লিয়াকত আলী ও আলা উদ্দিন গুরুতর আহত হন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি কিরিছ, ২টি রামদা, ১০টি বাশের লাটি, ২টি কাটের রুইল, ২০টি ইটের টুকরা উদ্ধার করা হয়।
