কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জে আওয়ামীলীগের ৫ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

by News Room

এম এ হান্নানঃ- সিলেটের কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জে  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নিদের্শনা অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় ৫ বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করেছে আওয়ামী লীগ।

গতকাল বুধবার সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভােকেট মােঃ নাসির উদ্দিন খান স্বাক্ষরিত একটি প্রেসবিজ্ঞপ্তিতে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের এ কথা জানা যায়।বিজ্ঞপ্তিতে   কোম্পানীগঞ্জ উপজেলার ৪ জন ও বালাগঞ্জ উপজেলার ১ জন বিদ্রোহী প্রার্থীর নাম পাওয়া যায়।

প্রেসবিজ্ঞপ্তিতে জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ উল্লেখ করেন, বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘােষিত সিলেট জেলার কোম্পানীগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ২য় ধাপের আসন্ন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এর স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বাের্ড কর্তৃক মনােনীত দলীয় প্রার্থীদের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ উপজেলায় ৩টি ইউনিয়নে ৪জন এবং বালাগঞ্জ উপজেলায় ১টি ইউনিয়নে ১জন দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্ধিতা করায় মোট ৫ জন বিদ্রোহী প্রার্থীকে সংশ্লিষ্ঠ উপজেলা  আওয়ামীলীগ  গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপধারা অনুযায়ী দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে নিজ নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে সরাসরি বহিস্কার করা হয়েছে।

বহিস্কৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: ইলিয়াছুর রহমান,  উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুল ইসলাম,  উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ৩নং তেলিখাল ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া ও ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ৫নং উত্তর রণিখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদ মিয়া এবং বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ১নং পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মাে: আব্দুল মতিন।

অপরদিকে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজদের সাথে যোগাযোগ করা হলে তিনি  জানান, আমাদের উপজেলায় আওয়ামীলীগ থেকে ৬ জন বিদ্রোহী প্রার্থীকে বহিস্কার করা হয়েছে।জেলা আওয়ামীলীগের প্রেস বিজ্ঞপ্তিতে ৪ জন বহিষ্কৃত ব্যক্তির নাম উল্লেখ আছে বিষয়টি তাঁকে অবহিত করলে  তিনি অতিরিক্ত আরো ২ জন কে বহিষ্কৃতের খবর জানান। তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য সামছুল ইসলাম (রড) ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মন্তাজ মিয়া।

You may also like

Leave a Comment