কালীঘাটস্থ শ্রীশ্রী কালীমায়ের মন্দিরে পূজা দিয়েছেন সংগঠক বিনয় তালুকদার

by News Room

সঙ্কটময় কারোনাকাল বলে নগরীর কালীঘাটস্থ শ্রীশ্রী কালীমায়ের মন্দিরে স্বাস্থ্য বিধি মেনে সীমিত পরিসরে পূজো দিয়েছেন লেখক-সংগঠক বিনয় ভ‚ষণ তালুকদার। মন্দিরের সেবায়েত মানিক চক্রবর্ত্তী মায়ের পূজার্চ্চনায় পৌরহিত্য করেন।

মহামায়া কালীকা দেবীর আরাধনায় অন্যান্যের মধ্যে অংশ গ্রহণ করেন সোনালী ব্যাংকের প্রাক্তন ম্যানেজার দেবো রঞ্জন চক্রবর্ত্তী, বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সভাপতি বেনু ভ‚ষণ দাশ, রোটারিয়ান প্রদীপ রঞ্জন দাশ, শিক্ষয়িত্রী অনিতা রায় ইলু, ছাতক নোয়ারাই আলোর প্রতীক যুব সংঘের সভাপতি ইঞ্জিনিয়ার রতন দেবনাথ, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ অরুণাভ দাশ তিমির, ডাঃ রূপা সরকার, মধ্যনগর ছাত্র কল্যাণ পরিষদ সিলেটের প্রাক্তন সভাপতি শিক্ষক পরেশ চন্দ্র দাশ, ব্যাংকার বিদ্যুৎ কুমার বিশ্বাস বাবলু, মানিক চাকলাদার, ইঞ্জিনিয়ার সুচয়ন চক্রবর্ত্তী সৌমিক, ব্যবসায়ী তরুণ কান্তি ভৌমিক প্রমুখ।

মায়ের এ পূজার্চ্চনায় সিলেটের সংগঠক বিনয় ভ‚ষণ তালুকদার সহ তার পরিবারের সদস্য কবি ও ব্রতচারী বিমান তালুকদার, সংগীত শিল্পী দিপালী তালুকদার, ব্যবসায়ী শম্পা তালুকদার, সাহিত্য সেবী বেবী তালুকদার, আবৃত্তি শিল্পী বিপ্রজিত তালুকদার দীপ, আবৃত্তি শিল্পী রাজশ্রী তালুকদার ও অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানমালার মধ্যে ছিল বেলা ১১টায় মায়ের পূজার্চ্চনা, বেলা ১টায় মায়ের শ্রীচরণে সমবেত অঞ্জলি প্রদান ও বেলা ২টায় মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে মহামায়ার পূজার্”চনা সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি

 

You may also like

Leave a Comment