কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে আইটি শক্তিকে গতিশীল করতে হবে:জামাল উদ্দীন আহমদ

by News Room

সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ জামাল উদ্দীন আহমদ বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে শিােেত্র আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। দারিদ্রতা বা সুযোগ-সুবিধা না থাকার ব্যাপারে অভিযোগ জানিয়ে পড়ালেখা বন্ধ করলে চলবে না। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে জ্ঞানের পথে যাত্রা চালিয়ে যেতে হবে। বর্তমান সরকার শিতি জাতি গঠনের জন্য অত্যন্ত আন্তরিক। তাই এ ব্যাপারে অনেক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরো বলেন, কারিগরি শিা মানুষকে অনেক উপরে নিয়ে যায়। তাই বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে শিক্ষার্থীদের কম্পিউটার শিখতে হবে। কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের মাধ্যমে দেশে আইটি শক্তিকে আরোও গতিশীল করতে হবে। আইসিটি সেক্টরে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। দেশে ৫ হাজারের বেশী আইসিটি সেন্টার গড়ে উঠেছে। বাংলাদেশে আইসিটিতে বিশ্বব্যাপী ২০০ দেশের মধ্যে ৩৩ নং অস্থানে আছে। তিনি বলেন, অচিরেই আমাদের শিক্ষার্থীরা তা ৩ এ আনতে সক্ষম হবে।
সিলেট জেলা পরিষদের উদ্যোগে  শুক্রবার জেলা পরিষদ মিলনায়তনে র এস.এস.সি, এইচ.এস.সি পরীায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মতিউর রহমানের সভাপতিত্বে ও সাঁটলিপিকার এ.কে.এম কামরুজ্জামান মাসুমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার এম.ডি আল আমিন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, গোলাপগঞ্জ পরিষদের চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ সাহাবুল আলম। শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ ড. দিলীপ কুমার দাস চৌধুরী, ছাত্র/ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন সৌমিত্র কান্তি দেব ও প্রাপ্তি পারমিতা প্রমুখ।। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সফির উদ্দিন স্কুল এন্ড কলেজ জাঙ্গাইল এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শফিকুর রহমান। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment