কমলগঞ্জে ইমাম ও মুয়াজ্জিদের সম্মানী ভাতা প্রদান

by News Room

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ইদুল আযহা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ৪২টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মধ্যে সম্মানী ভাতা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) দুপুুুরে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে পৌরসভা মিলনায়তনে ইমামদের ১ হাজার টাকা ও মুয়াজ্জিনদের ৫শ টাকা করে সম্মানী ভাতা ও প্রধানমন্ত্রীর উপহারের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর মো: আহাদুর রহমান বুলু’র সভাপতিত্বে ও মো: সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো: জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানা জামে মসজিদের ইমাম মাও: আলাউদ্দিন, উপজেলা জামে মসজিদের খতিব মাও: এনাম উদ্দিন, কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয় জামে মসজিদের ইমাম মুফতি আব্দুল করিম, উপজেলা আওয়ামীলীগের সদস্য সায়েদুল আলম, কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: মুস্তাফিজুর রহমান প্রমুখ।
এ সময় বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, কমলগঞ্জ পৌরসভার র্কমর্কতা ও র্কমচারীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment