এলাকার উন্নয়নের স্বার্থে খেজুর গাছ মার্কায় ভোট দিন ——- প্রিন্সিপাল মাওলানা জাহিদ চৌধুরী

by News Room

আসন্ন সিলেট সদর উপজেলার ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মনোনীত উলামা-মাশায়েখ ও জনগণ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী জমিয়ত নেতা মুফতি মুহাম্মদ যাকারিয়্যা খান এর প্রধান নির্বাচনী কার্যালয়মার্ গত ৫ চশনিবার বাদ এশা খাদিমপাড়াস্থ হিলভিউ টাওয়ারে উদ্বোধন করা হয়। এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য কালে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সভাপতি ও খাদিমপাড়ার ঐতিহ্যবাহী জামেয়া জিননুরাইন মাদরাসার প্রিন্সিপাল মাওলানা জাহিদ উদ্দিন চৌধুরী বলেছেন, ইউনিয়নবাসী বার বার বিভিন্ন প্রার্থী ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করলেও এলাকার কাঙ্খিত উন্নয়ন হয়নি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে ভোট বিপ্লবের মাধ্যমে আলিম সমাজ মনোনীনত প্রার্থী মুফতি মুহাম্মদ যাকারিয়্যা খানকে খেজুর গাছ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করুন। তিনি বলেন, খেজুর গাছ শুধু একটি দলীয় প্রতীক নয়। এটি নবী (সাঃ) এর প্রিয় গাছ। নির্বাচনে ইসলাম ও জাতীয়বাদের মূল্যবোধে বিশ^াসী প্রার্থীকে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করলে বিজয় সুনিশ্চিত ইনশাআল্লাহ।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মাওলানা রেজাউল করিম কাসেমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা কামালের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামেয়া আয়েশা সিদ্দিকা (রা:) খাদিমপাড়ার প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, সিলেট মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, চেয়ারম্যান প্রার্থী মুফতি যাকারিয়্যা খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল হাই, সেক্রেটারী মাওলানা কারী হেলাল আহমদ, মাওলানা মুখতার আহমদ, মাওলানা আব্দুল আহাদ নোমানী, মাওলানা সালেহ আহমদ শাহাবাগী, মাওলানা হোসাইন আহমদ চৌধুরী, মাওলানা হেলাল আহমদ, নির্বাচন পরিচালানা কমিটির আতিকুর রহমান নগরী, মাওলানা সাদিকুর রহমান, আবু সুফিয়ান, দেলওয়ার আল হাসান, ফাহিম আহমদ, সমাজকর্মী মুখতার, ফয়ছল আহমদ, আনছার আহমদ প্রমুখ।
দোয়ার মাধ্যমে নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করা হয়। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment