এমপি প্রিন্সের দ্রুত আরোগ্য কামনায় শ্রীকোল ও খালিশপুরে দোয়া মাহফিল

by News Room

পাবনা প্রতিনিধি : পাবনা-৫ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের দ্রুত আরোগ্য কামনায় সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল ও খালিশপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তরুণ আওয়ামীলীগ নেতা বদরুদ্দোজা খান মানিকের ব্যবস্থাপনায় ও সার্বিক তত্বাবধায়নে শ্রীকোল জামে মসজিদে ও বাদ মাগরিব খালিশপুর জামে মসজিদে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে সাদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক বদরুদ্দোজা খান মানিক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ন কবির পাভেল, জেলা ছাত্রলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আবু তাহের তন্ময়, সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি ফেরদৌস আলম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেন্টু, ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালেক খন্দকার, সুজানগর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি রবিউল ইসলাম রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওসমান খান, আনোয়ার হোসেন, শামীম হোসেন, মাসুদ রানা, হারুন হোসেন, শফিক, ফারুক, স্থানীয় ছাত্রলীগ নেতা জুয়েল রানা, নয়ন হোসেন, শ্রীকোল গ্রাম কমিটির সভাপতি মজিদ শেখ, সাধারণ সম্পাদক কমল সরদার, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফ খানসহ স্থানীয় বিপুল সংখ্যক মুসুল্লি এই দোয়া মাহফিলে শরিক হন।

You may also like

Leave a Comment