এমএমসি’র ফেলো সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা

by News Room

শাহ সুহেল আহমদ: ম্যাস্-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) প্রদত্ব ‘ফেলোশিপ অন লোকাল গর্ভমেন্ট জার্নালিজম’ প্রাপ্ত সাংবাদিকদের নিয়ে মূল্যায়ন কর্মশালা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এমএমসি সিলেট অফিসে অনুষ্ঠিত কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন দৈনিক প্রথম আলোর যুগ্ন সম্পাদক কবি সোহরাব হাসান। পরামর্শক ছিলেন এমএমসির প্রশিণ সমন্বয়কারী সেলিম আকন।
ফেলো সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক সিলেটের ডাকের সহসম্পাদক সেলিম আউয়াল, স্থানীয় সরকার সাংবাদিক ফোরাম সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ সুহেল আহমেদ, দৈনিক সমকালের নবিগঞ্জ প্রতিনিধি এম.এ আহমদ আজাদ, দৈনিক কালের কণ্ঠের হবিগঞ্জ প্রতিনিধি শাহ ফখরুজ্জামান, সুনামগঞ্জ প্রতিনিধি শামস শামীম ও সাংবাদিক মামুন চৌধুরী।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এমএমসির আঞ্চলিক সমন্বয়কারী মো: মিজানুর রহমান, প্রশিণ সহযোগী চম্পা পাল, ডকুমেন্টেশন অ্যাসিস্টেন্ট নেছার উদ্দিন রিপন প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এমএমসির মনিটরিং এন্ড রিসার্স অফিসার তাজমুন নাহার লিজা।
আলোচকের বক্তব্যে দৈনিক প্রথম আলোর যুগ্ন সম্পাদক কবি সোহরাব হাসান বলেন, দেশের উন্নয়নে স্থানীয় সরকার মুখ্য ভূমিকা রাখতে পারে। এজন্য স্থানীয় সরকারকে কেন্দ্রীয় সরকারের প্রভাবমুক্ত রাখতে হবে। স্থানীয় সরকারকে শক্তিশালী করতে সকলের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

You may also like

Leave a Comment