125
এডাব সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবুল কালাম আজাদ মাদার তেরেসা এ্যাওয়ার্ড-২০১৪ লাভ করেছেন। গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে শিা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কারে ভুষিত হন। অনুষ্ঠানের প্রধান অতিথি বিচারপতি মো: জয়নুল আবেদীনের নিকট থেকে তিনি এ্যাওয়ার্ড গ্রহণ করেন। তিনি জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ পূর্ব গ্রামের মো: আব্দুর রহমানের বড় ছেলে। আবুল কালাম আযাদ সিলেটের এনজিও কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে জড়িত। মাদার তেরেসা এ্যাওয়ার্ড লাভ করায় তাকে অভিনন্দন জানিয়েছেন এডাব সিলেটের সভাপতি কেএমএকে আযাদ ও জৈন্তিয়া ছিন্নমুল সংস্থা (জেছিস) এর নির্বাহী পরিচালক এটিএম বদরুল ইসলাম।
