ইসলামী ব্যাংক সড়কের বাজার আউটলেট শাখায় বিনিয়োগ কার্যক্রম উদ্বোধন

by News Room

সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ইং, দুপুর ১২ ঘটিকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সড়কের বাজার আউটলেট শাখায় পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় বিনিয়োগ কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় মালিক নাহার মেমোরিয়াল একাডেমির সম্মানিত অধ্যক্ষ সৈয়দ মুর্শেদ কামাল স্যার এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সড়কের বাজার আহমদিয়া আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মাওলানা আব্দুস সমি, উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান, কানাইঘাট শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জনাব আব্দুল হাকিম, জনাব কামরুল ইসলাম চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মামুন রশিদ মামুন প্রমুখ।

ব্যাংকের এফএভিপি হেড অব ব্রাঞ্চ (কানাইঘাট) মো. আনিসুজ্জামান এর সভাপতিত্বে ও এপিও জনাব ইদ্রিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে কুরআন পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ ফেরদৌস আলম। আরো উপস্থিত ছিলেন এজেন্ট আউটলেট এর সত্ত্বাধিকারী জনাব আবু মাহমুদ। মালিক নাহার মেমোরিয়াল একাডেমির শিক্ষক আলবাবুর রাহমান সড়কের বাজার এর ব্যাবসায়ী জনাব নিজাম উদ্দিন,আউটলেট এর কর্মকর্তাগন সহ স্থানীয় জনসাধারণ। সভাপতির বক্তব্যে জনাব আনিসুজ্জামান বলেন, ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প দেশে ব্যাপক আর্থিক অন্তর্ভুক্তি ও প্রয়োজনমুখী, উৎপাদনমুখী বিনিয়োগের মাধ্যমে সমাজের অবহেলিত, পশ্চাদপদ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কাজ করছে।

পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় এ ব্যাংক পুঁজিহীন মানুষকে জামানতবিহীন বিনিয়োগ সুবিধা দিয়ে কর্মসংস্থানের মাধ্যমে সাবলম্বী করে তুলছে। এ প্রকল্পের আওতায় ইসলামী ব্যাংক ২২ হাজার গ্রামের প্রায় ১০ লাখ পরিবারকে দেশের অর্থনীতির মূলধারায় সম্পৃক্ত করেছে। এজেন্ট ব্যাংকিং এ পল্লী উন্নয়ন প্রকল্পের কার্যক্রম যুক্ত করায় এর পরিধি ও সুবিধাভোগীর সংখ্যা অনেকগুন বেড়ে যাবে এবং সরকারের গ্রামকে শহরে পরিণত করার পলিসি বাস্তবায়ন বেগবান হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

You may also like

Leave a Comment