আম্বরখানায় মাস্ক বিতরণ করলেন আওয়ামীলীগ নেতা জুনু মিয়া

by News Room

করোনা ভাইরাস প্রতিরোধে নগরীর আম্বরখানা বড় বাজার দারুসসালাম মাদ্রাসা রোডে পথচারী ও সাধারণ মানুষের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করলেন সিলেট মহানগর ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ জুনু মিয়া।

সোমবার( ১২ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আলহাজ্ব মোঃ জুনু মিয়া ও আওয়ামিলীগ নেতৃবৃন্দ সাধারণ
মানুষের মাঝে ফ্রি মাস্ক বিতরণ করেন।

এসময় সিলেট মহানগর ৫নং ওয়ার্ডের সভাপতি আলহাজ্ব মোঃ জুনু মিয়া বলেন, জননেত্রী শেখ হাসিনার আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের যে কোন সংকটময় সময়ে সব সময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এর ধারবাহিকতা অব্যাহত থাকবে। তিনি বলেন, দেশে ২য় বারের মতো করোনা মহামারি দেখা দিয়েছে। তাই সবাইকে সব সময় সচেতন থাকার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সহযোগিতার হাত বাড়াতে হবে। তিনি সবাইকে মুখে মাস্ক পরিধান করে চলাফেরার আহ্বান জানান।

মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন,৫নং ওয়ার্ডের আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে আব্দুল মালেক, গাজী বুরহান উদ্দিন, ছোয়াদ আলী,নাজমুল হক,সালাম মিয়া, আয়াজ আলী
প্রমুখ।

You may also like

Leave a Comment