আবার নির্বাচন হবে, আমরা জয়ী হবো

by News Room

দলের নেতাকর্মীদের উদ্দেশে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আবার নির্বাচন হবে। দল সংগঠিত করো। জাতীয় পার্টির ভবিষ্যৎ উজ্জ্বল। ওই নির্বাচনে আমরা অংশ নেব; জয়ী হব।

রবিবার বিকালে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক পার্টি নেতা হারুন-অর রশিদের স্মরণসভা ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি।

মিলাদ মাহফিলে হারুন-অর রশিদ প্রসঙ্গে জাপা চেয়ারম্যান বলেন, হারুন আমার কথা মতো প্রার্থিতা প্রত্যাহার করেছিল। আমি কেন মনোনয়ন প্রত্যাহার করতে বলেছিলাম- তা আজ নয়, আরেকদিন খুলে বলব।

হারুন-অর রশিদ এক মাস আগে মারা গেছেন।

অনুষ্ঠানে জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার, এরশাদের মুখপাত্র ববি হাজ্জাজ প্রমুখ উপস্থিত ছিলেন।

You may also like

Leave a Comment