তরুণ ও যুবসম্প্রদায়কে আন্তর্জাতিক মানের কর্মদক্ষতা বাড়ানোর প্রয়াসের লক্ষ্যে সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারী) লন্ডনের বিখ্যাত সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের সিলেট নগরীর শিবগঞ্জ শাখার উদ্বোধন ও এ উপলক্ষে এক আলোচনা সভা শাখা কার্যালয়ে অনুষ্টিত হয় ।
নাট্যকার মোঃ শাহীর এর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির অন্যতম কর্মকর্তা মাহফুজ আলম। সভার শুরুতে কুরআন তেলাওয়াত করেন শেখ ওয়াসিফ মৌলা । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স ‘র সভাপতি আবু তাহের মোঃশোয়েব।এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্স’র পরিচালক মুশফিক জায়গীরদার ,স্থানীয় কাউন্সিলার সাজ্জাদুর রহমান সুজাদ ও সৈয়দ মিসবাহ উদ্দিন, কোম্পানির অন্যতম পার্টনার মারুফ আহমদ।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লন্ডন ষ্টুডিও থেকে সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের কর্নধার সিইও মাহবূব আলম। প্রধান অতিথি বলেন সামাজিক দায়বদ্ধতা এবং অর্থনৈতিক উন্নয়নের মূল ধারায় সমাজের পিছিয়ে পড়া ও চাকরিহীন তরুণ ও যুবসমাজের আন্তর্জাতিক মানের কর্মদক্ষতা বাড়াতে উদ্যোক্তাদের এগিয়ে আসার প্রয়োজন ।সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের চলমান প্রশিক্ষনের মাধ্যমে আমাদের তরুণদের সুযোগ ও সম্ভাবনার সৃষ্টি হলো ।আগামীতে তা আরো প্রসারিত হবে বলে আমি আশাবাদী।
স্বাগত বক্তব্যে সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনালের কর্নধার সিইও মাহবূব আলম বলেন, পেশাগত ৩০বছরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এখন তিনি বাংলাদেশের তরুণ ও যুবদের মেধার বিকাশ ঘটাতে এই প্রথম সিলেট অঞ্চলে সোয়ান ডিজাইনের কার্যক্রম চালু করেছেন।সোয়ান ডিজাইন মূলত ব্রান্ডিং, ডিজাইন , মার্কেটিং ও গ্রাফিক্স ডিজাইন স্কুল হিসেবে ২০১৯ সালে লন্ডনে প্রথম প্রতিষ্টিত হয়।তবে এর সম্প্রসারণ হিসেবে এই প্রথম সিলেটে কার্যক্রম শুরু হল।
তিনি আরও বলেন ,আমরা কোর্সের মাধ্যেমে ছাত্র -ছাত্রীদেরকে গ্রাফিক্স ডিজাইনের প্রশিক্ষণ দিয়ে আমাদের বিভিন্ন শাঁখা প্রশাখাতে কর্মসংস্থান দেয়া এবং আন্তর্জাতিক মার্কেট প্লেইসে কাজ করার মত অভিজ্ঞ করে গড়ে তুলব। সোয়ান ডিজাইন এমন একটি ভিন্ন রকমের প্রতিষ্টান যেখানে দক্ষতার ভিত্তিতে সদস্যরা কোম্পানির শেয়ার হোল্ডার পাবার সুযোগও রয়েছে।
সোয়ান ডিজাইন ইন্টারন্যাশনাল এই প্রথম লন্ডন থেকে সিলেটে কার্যক্রম শুরু করতে যাচ্ছে ২০ জন কর্মীরকে সাথে নিয়ে। এ সমাজে অনেকেই আছেন যারা পড়ালেখা শেষ করে কর্মসংস্থান না পেয়ে হতাশার মধ্যে দিন যাপন করছেন ।তাদের জন্য আমাদের ম্যাসেজ হল,আমরা সোয়ানের ট্রেনিং প্রোগ্রাম-এর মাধ্যমে এই সংকট নিরসনে এগিয়ে এসেছি । বর্তমান সংকট মোকাবেলা ও সমাধানে যেন আমরা অংশীদার হতে পারি।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ,কোম্পানির সিইও’র সহধর্মিনী সুফিয়া আলম।এসময় তিনি সোয়ান ডিজাইন প্রতিষ্টানকে ” ওমেন্স স্পনসরশীপ” দেবার ঘোষণা দেন ।
সভায় সাফল্যের সাথে গ্রাফিক্স ডিজাইন কোর্স শেষ করায় প্রথম ব্যাচ এর ১০ জন ছাত্র -ছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন প্রধান অতিথি আবু তাহের মোঃশোয়েব। উদ্বোধনী অনুষ্টান ও আলোচনা সভায় অনলাইন ও অফলাইনে অন্যান্যদের মধ্যে যোগ দিয়েছেন- কলাকাতা থেকে সিলেটের অতি পরিচিত মুখ নাট্যকর্মী ও শিশু সংগঠক , সংগীত শিল্পী সন্তু চৌধুরী ও তার ছেলে শিভাশিষ চৌধুরী,মৌলভীবাজার থেকে শাহজাহান মিয়া ,লন্ডন থেকে জুবায়ের বাবলু,দিদার মৌলা ,ফ্রিলান্সার তাজুল ইসলাম, গোলাম সারওয়ার প্রমুখ। বিজ্ঞপ্তি
