আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট’র শ্রদ্ধাঞ্জলি

by News Room

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর নেতৃবৃন্দ।
২১ ফেব্রুয়ারি (সোমবার) সকাল ৯টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তারা।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্ঠা পরিষদের সদস্য সিলেট মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, শিক্ষানুরাগী শামিম আজাদ চৌধুরী, মহানগর শ্রমিকলীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাংবাদিক আহমেদ সেলিম, এডভোকেট ছায়াদ আহমদ, কাজী সৈয়দ মোজাম্মীল উদ্দিন, এডভোকেট মামুন রশিদ মামুন, সিলেট এম সি কলেজ এর সাবেক জি এস তোফায়েল আহমদ, সংগঠনের সভাপতি কবি ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট ইফতেখার আলম শোয়েব, সহ-সভাপতি সাংবাদিক শিক্ষানবিশ আইনজীবী নাজিম উদ্দিন, সাংবাদিক এমাদুর রহমান চৌধুরী জিয়া, সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক এ এস এম হাসান খান, সহ-সাংগঠনিক সম্পাদক শিক্ষানবিশ আইনজীবী এবাদুর রহমান, মদন মোহন কলেজ ছাত্রনেতা ফাহিম হোসেন তুহিন, দপ্তর সম্পাদক হেলিম উদ্দিন, আলহাজ্ব এনাম উদ্দিন, মো. সালেহ আহমদ, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হাসান, ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ প্রমুখ। বিজ্ঞপ্তি

You may also like

Leave a Comment