সিলেটের খবর ডেস্ক:অনেকেরই ধারণা, মেয়েদের ভালো চেহারা, ফিগার আর ছেলেদের বড় অংকের ব্যাংক ব্যালেন্সই সঙ্গীর আকর্ষণের মূল বিষয়। কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যেই রয়েছে আকর্ষণীয় সব গুন। এবার জেনে নেয়া যাক এরকম ৬টি দিক।
১. সবসময় সত্য বলা উচিত। সবসময় সত্য বলাটা শুধুমাত্র ভালোলাগা বা শ্রদ্ধা পাওয়ারই বিষয় নয়, বরং আকর্ষণীয়ও।
২. বাহ্যিক সৌন্দর্য সঙ্গীকে যতোটা আকর্ষণ করে, তার চেয়ে অনেক বেশি আকর্ষণ করে তার প্রতি আপনার কেয়ারিং দৃষ্টিভঙ্গি। তাই আপনার সঙ্গীর প্রতি যতটা সম্ভব কেয়ারিং থাকুন।
৩. ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করে, পরিপাটিভাবে উপস্থাপনের মাধ্যমে নিজেকে আকর্ষণীয় করে তোলা যায়।
৪. সবার কথা মন দিয়ে শোনা, প্রয়োজনীয় তারিখ এবং বিভিন্ন ইভেন্ট নোটবুকে লিখে রাখা। নির্দিষ্ট দিনে তাকে কাজের কথা মনে করিয়ে দেওয়া অথবা শুভেচ্ছা জানানোও আকর্ষণীয় করার একটি কৌশল।৫. মুখে না বলেও অনেক কিছু প্রকাশ করা যায় সুন্দর হাসি দিয়ে। সম্প্রতি এক গবেষণায় জানা গেছে, মেয়েদের চারিত্রিক বৈশিষ্টের দ্বিতীয় আকর্ষণীয় দিক হচ্ছে হাসি। হাসির মাধ্যমে আমাদের আত্মবিশ্বাস এবং সৌজন্যতা প্রকাশ পায়।
৬. আমাদের গায়ের রঙ যেমনই হোক, চোখ কিন্তু সবারই অনেক সুন্দর। চোখের দিকে তাকিয়ে কথা বললে আত্মবিশ্বাস বেড়ে যায়। এটা আমাদের আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার শক্তিশালী মাধ্যম।
