অবিলম্বে যুদ্ধাপরাধ নামক নাটক বন্ধ করুন: শিবির

by News Room
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুল কাদের মোল্ল¬ার বিরুদ্ধে ফাঁিসর পরোয়ানা জারির প্রতিবাদে ডাকা মঙ্গলবারের হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা। মঙ্গলবার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ অন্তত পক্ষে ৪-৫টি স্পটে মিছিল সমাবেশ ও পিকেটিং করে নেতাকর্মীরা।

শাখার সভাপতি হোসাইন আহমদ , সাধারণ সম্পাদক এহসানুল করিম ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে সংগঠনটির নেতাকর্মীরা সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের নিকটস্থ টুকের বাজার আবাসিক এলাকায় একটি মিছির বের করে শিবির নেতাকর্মীরা।

মিছিল পরবর্তী এ সমাবেশে শিবির সভাপতি হোসাইন আহমদ বলেন, সরকার জামায়াতে ইসলামীর অগ্রযাত্রায় ভীত হয়ে উদ্দেশ্য প্রণোদিত ভাবে সাজানো মামলায় জনপ্রিয় জামায়াত নেতৃবৃন্দকে গ্রেফতার করে তাদের আজ্ঞাবহ ট্রাইবুন্যাল দিয়ে একের পর এক রায় দিয়ে বিচার বিভাগ সহ পুরো প্রশাসনকে কলংকিত করছে। তারই ধারাবাহিকতায় তারা আব্দুল কাদের মোল্লা ভাইকে জুডিশিয়াল কিলিংয়ের পরিকল্পনা করছে। আপনারা অবিলম্বে এসব নাটক বন্ধ করুণ নইলে দেশের ইসলামপ্রিয় জনগণ আপনাদেরকেও ছাড়বেনা।

এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার দপ্তর সম্পাদক নোমান সালেহীন, অর্থ সম্পাদক মুহিবউল্লাহ, এইচ আরডি সম্পাদক বাহারুল ইসলাম, কলেজ কার্যক্রম সম্পাদক সাহাব উদ্দিন, ক্যাম্পাস সভাপতি নাসিম হাসান প্রমুখ। –

You may also like

Leave a Comment