ডেস্ক রিপোর্ট : সিলেট অনলাইন প্রেসকাবের কার্যকরি কমিটির প্রথম সভা অনুষ্টিত হয়েছে। সোমবার সন্ধ্যা ৭টায় প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি কবি মুহিত চৌধুরী।
সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় ক্লাবের সদস্য পদের জন্য আবেদন যাচাই বাচাই পূর্বক সদস্যপদ চুড়ান্ত করা হয় এবং প্রেসকাবের উদ্বোধনের বিষয়ে বিস্তারিত প্রস্তুতি নেয়া হয়। সভায় আগামী ২৮ ফেব্রুয়ারি সিলেট অনলাইন প্রেসকাব কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়।
সভায় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ মেহদী কাবুল, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কে এ রহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তোফায়েল আহমদ, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রণব কান্তি দে, সদস্য আব্দুল মুহিত দিদার ও মারুফ হাসান।
