অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট এর খাদ্য সামগ্রী বিতরণ সম্পন্ন

by News Room

যুক্তরাজ্য প্রবাসী একজন বোনের অর্থায়নে করোনা মহামারির কারণে দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া ২০ পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করে অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট।
২০ জুলাই মঙ্গলবার সকাল ১০টার সময় অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অগ্রদূত ছাত্র পরিষদ সিলেট এর সভাপতি কাবিল আহমদ, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আবুল কালাম আজাদ, অর্থ সম্পাদক ইয়াসির আরাফাত, অফিস সম্পাদক তৌহিদুলইসলাম, সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাইম আহমদ প্রমুখ।

এছাড়া দেশে করোনা মহামারি শুরু থেকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী সহ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিজ উদ্যোগে প্রদান করে আসছে এই ছাত্র পরিষদ। সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরীদের দুঃখ কষ্ট লাগব হবে।

You may also like

Leave a Comment