গভীর রাতে জৈন্তাপুর দোয়ারাবাজারে ভোট কেন্দ্রে আগুন

by News Room

সিলেটের খবর ডেস্ক:সিলেটের জৈন্তাপুর ও সুনামগঞ্জের দোয়ারাবাজারে তিনটি ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন। শুক্রবার গভীর রাতে জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়, তুবাং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দোয়ারাবাজারের মান্নারগাঁও ইউনিয়নের রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। আগুনে তুবাং সরকারী প্রাথমিক বিদ্যালয় ও রামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি করে ভোটকেন্দ্র পুড়ে যায়। অন্যদিকে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে গেছে জৈন্তাপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের একটি গুদামঘর। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে মাঠে নেমেছে পুলিশ।

You may also like

Leave a Comment