সিলেট-৩ আসনের এমপি, প্যানেল স্পীকার, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। বিশেষ করে যোগাযোগ, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, বিদ্যুৎ সহ গ্রামীণ জনপথের জীবন মানোয়ন্ন সাধনের নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সিলেট-৩ নির্বাচনী এলাকায় আমার প্রচেষ্টায় ব্যাপক উন্নয়ন সাধিত হচ্ছে। এ ধারা অব্যাহত রাখতে আমি আন্তরিকতার সাথে প্রচেষ্টা চালিয় যাচ্ছি। আমার মূল লক্ষ্য জনগণের একজন সেবক হিসেবে কাজ করে যাওয়া। সকলে সহযোগিতার মাধ্যমে ক্ষুদা ও দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে ৭০ লক্ষ টাকা ব্যয়ে ৩টি রাস্তার পাকাকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন পৃথক পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব ময়নুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা প্রকৌশলী দুর্গেষ রঞ্জন দত্ত, মোগলাবাজার থানার ওসি তদন্ত রিতা বেগম, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান লিলু, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, খিজির খান, পংকি মিয়া, মশাহিদ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, সেলিম আহমদ, আব্দুল মান্নান, আব্দুল মুতিন মেম্বার, পল্লী বিদ্যুৎ সিলেট-১ পরিচালক সাইফুদ্দিন আল ফারুক মিঠু, যুবলীগ নেতা হোসেন আহমদ, ছাত্রলীগ নেতা সুমন আহমদ তালুকদার, মনছুর আহমদ প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২১ লাখ ২৩ হাজার টাকা ব্যয়ে আরএইচডি ইলাইগঞ্জ-ইসলামপুর সড়ক, ২৫ লাখ ৫১ হাজার টাকা ব্যয়ে দৌলতপুর-মির্জানগর ভায়া পানোগাঁও সড়ক ও ২২ লাখ ৬৫ হাজার টাকা ব্যয়ে ডিএম রোড – সুড়িগাঁও সড়ক পাকারণের কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী।
পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী তুরুকখলা গ্রামের ৫৭টি পরিবারের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন কারেন। এ সময় উপস্থিত ছিলেন পল্লী বিদ্যুৎ সিলেট-১ জিএম মাহবুবুল আলম, সভাপতি সাইফুদ্দিন আল ফারুক মিঠু প্রমুখ।
বর্তমান সরকার নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে :মাহমুদ-উস-সামাদ চৌধুরী এমপি
148
