অনলাইন প্রেসক্লাবের স্টলে উপচে পড়া ভিড়

by News Room

স্টাফ রিপোর্টার, অনলাইন প্রেসক্লাবের স্টল থেকে : নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেশিয়ামে ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে ‘সিলেট অনলাইন প্রেসক্লাব’র স্টলে দর্শনার্থীদের উপচেপড়া ভিল লক্ষ করা গেছে।

শনিবার সকাল থেকেই তরুন-তরুনীরা ভিড় ভাড়তে শুরু করে। বিশেষ করে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের ভিড় রয়েছে। তারা প্রেসক্লাবের স্টলে এসে সিলেট থেকে পরিচালিত জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল সমূহের লিংক নিয়ে যান। অনেকেই অনলাইন নিউজর্পোটাল সম্পর্কে নিজেদের আগ্রহ থেকে বিভিন্ন তথ্য জেনে নেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের স্টলে অবস্থানরত সিলেটের খবর টোয়েন্টিফোর ডটকম’র সহ-সম্পাদক মাজহারুল ইসলাম সাদি জানান, সকাল থেকেই অনলাইন প্রেসক্লাবের স্টলে ভিড় রয়েছে। বিশেষ করে তরুন-তরুনীরা ভিড় করেছেন। নতুন প্রজন্মের মধ্যে অনলাইন নিউজপোর্টাল নিয়ে প্রচুর আগ্রহ রয়েছে।

You may also like

Leave a Comment