যেখানেই ধর্মদ্রোহী সেখানেই প্রতিরোধের ঘোষণা দিয়ে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি বেলাল আহমদ বলেছেন, আর প্রতিবাদ মিছিল কিংবা সমাবেশ নয়, ধর্মদ্রোহীদের যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করা হবে। পবিত্র নগরী সিলেটে প্রকাশ্যে ইসলাম অবমাননার প্রতিবাদে মঙ্গলবার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরী ও জেলা (পূর্ব-পশ্চিম) শাখা আয়োজিত প্রতিবাদ মিছিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারকে অবশ্যই ধর্মদ্রোহী, নাস্তিক, মুর্তাদ ও ইসলাম অপব্যাখ্যাকারীদের কঠোর হস্তে দমন করতে হবে। নতুবা এখন আর এদেশের ইসলাম প্রিয় জনতা ছাড় দেবে না। ধর্মদ্রোহীদের দমন করতে ব্লাসফেমি আইন প্রণয়ন করতে হবে। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি ইসলাম অবমাননা সম্বলিত প্লেকার্ড হাতে বহন করে সিলেট ব্লগার এন্ড অনলাইন এক্টিভিটিস ফোরাম নামে অসাম্প্রদায়িকতার মিছিলদারী নাস্তিকেরা প্রকাশ্যে ইসলাম অবমাননা করে যে দৃষ্টতা দেখিয়েছে তা তারা কাদের মদদ পুষ্ট হয়ে করেছে জাতি আজ এর জবাব চায়। তিনি বলেন, আমরা মিছিলকারী হালি কয়েক নাস্তিকদের বিরুদ্ধে আজ মাঠে নামিনি, বরং নেমেছি এদের মদদ দাতাদের মুখোশ উন্মোচন করতে।
হাজার হাজার তালামীয কর্মীর স্বতস্ফূর্ত অংশ গ্রহণে বাদ জোহর নগরীর সোবহানীঘাটস্থ শাহজালাল ডি.ওয়াই কামিল মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কোর্ট পয়েন্টে সমাবেশ করে হযরত শাহজালাল (র:) এর মাজারে গিয়ে শেষ হয়। সিলেট মহানগর সভাপতি হুমায়ুনূর রহমান লেখন এর সভাপতিত্বে ও সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ উসমান গণির উপস্থাপনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুহাম্মদ ফখরুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় সভাপতি আজির উদ্দিন পাশা, নজির আহমদ হেলাল, আনজুমানে আল ইসলাহ‘র অর্থ সম্পাদক মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহা: শরীফ উদ্দিন, অর্থ সম্পাদক মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সহ অফিস সম্পাদক আখতার হোসাইন জাহেদ, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রেদ্বওয়ান আহমদ চৌধুরী, পশ্চিম জেলা সভাপতি সুহাইল আহমদ তালুকদার, শাবিপ্রবির সভাপতি দুলাল আহমদ, সুনামগঞ্জ জেলা সভাপতি মুহিবুর রহমান আখতার, মহানগর সাধারণ সম্পাদক খলিলুর রহমান সুমন, মহানগর সাবেক সাধারণ সম্পাদক নোমান আহমদ, মহানগর আল ইসলাহ‘র সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুস সবুর, পশ্চিম জেলা সাধারণ সম্পাদক ফারুক আহমদ, পূর্ব জেলা সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী শিপু, প্রাইভেট ইউনিভার্সিটি জোনের সাধারণ সম্পাদক মোজতবা হাসান চৌধুরী নোমান, পূর্ব জেলা সাবেক সভাপতি সৈয়দ আহমদ আল জামিল, মাওলানা সাদ উদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি
ইসলাম অবমাননার প্রতিবাদে সিলেটে তালামীযের বিক্ষোভ মিছিল
147
