বিয়ানীবাজারে যাত্রিবাহী বাস ও ট্রাকে পেট্রোল ঢেলে আগুন

by News Room

বিয়ানীবাজার সংবাদদাতা:ভাইরা পায়ে পড়ি আমার গাড়িতে আগুন দিয়ো না। মাত্র তিন মাস আগে কিস্তিতে ট্রাকটি কিনেছি। ট্রাকটি জ্বালিয়ে দিলে ফকির হয়ে যাবো। না খেয়ে বউ বাচ্চা নিয়া মরতে অইবো। আল্লাহর দোহাই আমার গাড়িতে আগুন দিয়ো না- দুর্বৃত্তদের পায়ে পড়ে ট্রাকটি রক্ষার জন্য এভাবে বিলাপ করেছিলেন ট্রাকের চালক আবুল হোসেন।
সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা বড়বাড়ি এলাকায় দুর্বৃত্তরা যাত্রিবাহী বাস ও একটি ট্রাকে রবিবার রাত ৭ টার দিকে পেট্রোল ঢেলে আগুন দেয়। বাসে আগুন দেয়ার পূর্বে তারা বাস থেকে যাত্রিদের নামিয়ে দেয়। এ ঘটনায় প্রায় ১ঘন্টা এ সড়কের যান চলাচল বন্ধ ছিলো। রাত আটটার দিকে ফের যান চলাচল শুরু হয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায, সিলেট থেকে বিয়ানীবাজার আসার পথে যাত্রিবাহী বাসের (সিলেট জ ১১-০২৬৭) গতিরোধ করে পাঁচটি মোটর সাইকেল করে ১০ দুর্বৃত্তরা। এ সময় বাস থেকে যাত্রিদের নামিয়ে দিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। এ সময় সিলেট যাওয়ার পথে একটি ট্রাক (ঢাকা মেট্টো ট ১৮-৫৩১১) ঘটনাস্থলে পৌছালে দুর্বৃত্তরা ট্রাকেও একইভাবে আগুন লাগিয়ে সটকে পড়ে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বাসের আগুণ নিয়ন্ত্রণ করেছে বিয়ানীবাজার ফায়ার ফার্ভিসের কর্মীরা। ট্রাকের চালক আবুল হোসেন বলেন, আল্লাহর দোহাই বনের বাঘেও মানে। কিন্তু ওই নরপশু গোলা শুনলো না। পায়ে ধরার পরও তারা আমার গাড়িতে আগুন দিলো। আল্লাহ তুমি ওদের বিচার করো।
মুঠোফোনে বিয়ানীবাজার থানার পরিদর্শক (ওসি) জুবের আহমদকে পাওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক (এসআই) পরিমল দে বাসে দুর্বৃত্তদের আগুন দেয়ার কথা স্বীকার করে বলেন, সড়কের নির্জন এলাকা শেওলা বড়গ্রাম অংশে যাত্রিদের নামিয়ে দুর্বৃত্তরা বাসে আগুন দিয়েছে। এ সময় দুর্বৃত্তরা একটি ট্রাকে আগুন দেয়ার চেষ্টা করে। ট্রাকটি অক্ষত রয়েছে।

You may also like

Leave a Comment