ব্লগার অভিজিৎ রায়কে হত্যার প্রতিবাদে গত শুক্রবার ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট ফোরাম, সিলেট এর মিছিল-সমাবেশে পবিত্র ইসলাম ধর্মকে কটাকরে উস্কানী মুলক শ্লোগান দেওয়া ও ইসলাম ধর্মকে সন্ত্রাসের সাথে তুলনা করার তীব্রপ্রতিবাদ জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলার নেতৃবৃন্দ।
রোববার সন্ধায় সিলেট বন্দরবাজারস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা শাখার এক বৈঠকে এই নিন্দা জানানো হয়। তারা বলেন, হযরত শাহজালাল (র)সহ অসংখ্য পীর আউলিয়ার পদভারে ধন্য পুন্যভূমি সিলেটের রাজপথে যে সকল তরুণ-তরুনী পবিত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে ম্লোগান দিয়েছে এবং ফেষ্টুন নিয়ে মিছিল করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে। অন্যথায় সিলেটের শান্তপরিবেশ অশান্ত হযে উঠলে এর দায়ভার প্রশাসনকেই বহন করতে হবে বলে কঠোর হুশিয়ারী উচ্ছারণ করেন নেতৃবৃন্দ। অপর এক প্রস্তাবে বৈঠকে অভিজিৎ হত্যা কান্ডের নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বলেন, ইসলাম শান্তির ধর্ম, মানুষকে হত্যাকরা ইসলাম সর্মথন করেনা। অভিজিৎ হত্যাকান্ডের সঠিক তদন্ত করে প্রকৃত খুনীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানাচ্ছি।
জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আতাউর রহমান, সিলেট সদর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা খলিলুর রহমান, জেলা জয়েন্ট সেক্রটারী মাওলানা আসরারুল হক, সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক অধ্য আব্দুর রহমান সিদ্দিকী, জেলা জমিযতের সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, জেলা ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, মাওলানা রুহুল আমীন নগরী প্রমুখ।
ইসলামকে সন্ত্রাসের সাথে তুলনা কারীদের দৃষ্টান্ত মুলক শাস্তি দিতে হবে ————জেলা জমিয়তের নেতৃবৃন্দ
125
previous post
