সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মানব সেবায় নিবেদিত প্রাণপুরুষ, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদক মন্ডলীর সভাপতি, রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলীর কর্মজীবন একটি ইতিহাস শীর্ষক রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
গতকাল সোমবার বিকেলে ফেডারেশনের কার্যালয়ে আয়োজিত সভায় এ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করেন সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির সভাপতি নুর মোহাম্মদ খান তাইফুর, সহ-সভাপতি রুহেল খান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সুজায়েত হোসেন রিপন, সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম মুন্না, কয়েছ আহমদ, শাহ আল আমীন, এম.এন.এম. তানভীর, খালেদ হোসেন রুমেল, এম. আব্দুল গফুর, তাহিন তালুকদার, আবু বকর দুলাল প্রমুখ।
উল্লেখ্য, এ প্রতিযোগিতায় বিজয়ীরা ফলাফল জানতে রহমানিয়া লাইব্রেরী, কুদরত উল্লাহ মার্কেট ২য় তলা, সিলেট ঠিকানায় যোগাযোগ করার জন্য আহবান জানানো হয়েছে এবং পুরস্কার ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে। বিজ্ঞপ্তি
ড. রাগীব আলীর কর্মজীবন একটি ইতিহাস শীর্ষক রচনা প্রতিযোগিতার ফলাফল প্রকাশ
231
previous post
