142
বিনোদন ডেস্ক :: প্রকাশনা উৎসবে মন্ত্রীর আগমন যেন তেন কথা নয়। তবে আগামীকাল এমন ঘটনাই ঘটবে বইমেলায়। ‘নীল ক্যাফের কবি’ বইটির প্রকাশনা উৎসবে অতিথি হচ্ছেন স্বয়ং তথ্যমন্ত্রী।
‘নীল ক্যাফের কবি’র মাধ্যমেই নাটক এবং চলচ্চিত্র অভিনেত্রী কুসুম সিকদারের অভিষেক হচ্ছে কবি হিসেবে। নীল ক্যাফের কবি বইটিতে মোট ৩৪টি কবিতা আছে। অন্বেষা প্রকাশনের ব্যানারে প্রকাশিত বইটির প্রচ্ছদ ও অলংকরণ করেছেন ধ্রুব এষ। আগামীকাল মঙ্গলবার বিকেলে বাংলা একাডেমির নজরুল মঞ্চে কুসুমের কবিতার বই নীল ক্যাফের কবির প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। সেখানেই উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
