অর্থ প্রতিমন্ত্রীর সাথে অনলাইন প্রেসক্লাবের শুভেচ্ছা বিনিময়

by News Room

ডেস্ক রিপোর্ট : অর্থ প্রতিমন্ত্রী এম.এ মান্নানের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিনিধি দল। অর্থপ্রতিমন্ত্রী সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রথম পূর্ণাঙ্গ কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান।

শুক্রবার রাতে সিলেট সার্কিট হাউসে অর্থ প্রতিমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন প্রেসক্লাবের প্রতিনিধি দল।

এসময় এম.এ মান্নান সিলেট থেকে পরিচালিত অনলাইন নিউজ পোর্টালগুলোর খোঁজখবর নিয়ে বলেন, আগামী দিন হচ্ছে তথ্যপ্রযুক্তির। তাই অনলাইন গণমাধ্যমকে আর পেছনে ফিরে তাকানোর সময় নেই। অনলাইন গণমাধ্যম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।

শুভেচ্ছা বিনিময়ে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেট ডটকম’র সম্পাদক কবি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক ও বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সহ-সাধারণ সম্পাদক ও আজকের সিলেট ডটকম’র প্রধান সম্পাদক এম.সাইফুর রহমান তালুকদার।

You may also like

Leave a Comment