ফ্যাশন দুনিয়ার স্পটলাইটে এক অপরূপা সৌদি রাজকুমারী

by News Room

নারী ডেস্ক: ফ্যাশন দুনিয়ার স্পটলাইটে চলে এসেছেন এক সৌদি রাজকুমারী।তার নাম আমিরাহ আল-তাওবিল। বয়স ৩১ বছর। পশ্চিমা ফ্যাশন বিশেষজ্ঞদের দৃষ্টিতে, তিনি একজন গর্জিয়াস লেডি এবং তিনি খুব ভাল করেই জানেন কিভাবে নিজেকে একটি মার্জিত সাজসজ্জায় ফুটিয়ে তোলা যায়। তার হাস্যেজ্জ্বল চেহারাও মুগ্ধ করেছে সবাইকে। সেরা সুন্দরীর খেতাবও পেয়েছেন তিনি।

 

শরীয়াহ শাসনে থাকা সৌদি আরবে নারীর অধিকারের জন্য কাজ করেন তিনি। সৌদি আরবে নারীকে গাড়ি চালানোর অনুমতি দেয়ার জন্য তার লড়াই নিয়ে সম্প্রতি ডেইলি মেইল একটি রিপোর্ট প্রকাশ করেছে। প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের সাথে বিয়ে হয়েছিল তার। কিন্তু সেই বিয়ে টেকেনি।

গ্ল্যামার অনলাইনে লিয়া মেলবি লিখেছেন,দুবাইের বাইরে এক আড়ম্বরপূর্ণ রাতে তিনি পুঁতি দিয়ে জড়ানো ওড়নার সাথে হাতাছাড়া গাঢ় নেভি রংয়ের একটি পোশাক পরেন। এই পোশাকে তাকে মনে হচ্ছিল যেন তিনি বাতাসের উপর ভাসমান। এছাড়াও তার কানে ঝুলছিল চমৎকার পান্না খচিত কানের দুল এবং হাতে ছিল ব্রেসলেট।

কেট মিডলটন এবং উইলিয়ামের বিবাহ-অনুষ্ঠানে তার পড়নে ছিল ধূসর গোলাপি রংয়ের লেইস কোট। কোটটির চারপাশ জুড়ে ছিল সুবিন্যস্ত ত্রিমাত্রিক আকারে ফোটা পুষ্প এবং এর সাথে ছিল বাকাঁনো বেল্ট। এক রঙা চমৎকার শৈলীর এই পোশাকটি ছিল অসাধারণ।

গত বছর  বছরের গ্ল্যামার নারী পুরস্কার অনুষ্ঠানে তিনি নীল এবং সাদা রংয়ের একটি চমত্কার পোশাক পরিধান করেছিলেন। হালকা পটভূমিতে পোশাকে কতই না সুন্দর লাগছিল!

 

নোবেলজয়ী মালালা ইউসুফজাইের সঙ্গে এক সাক্ষাতে তার চিরায়তপোশাক তাকে মোহনীয় করে তুলেছিল, হয়তবা কিছুটা কমই বলা হল। একটি কালো কোটের সাথে বেল্ট এবং আনুসঙ্গিক উপকরণসহ কানে মুক্তার দুল রাজকুমারীকে অপরূপ করে তুলে।

You may also like

Leave a Comment