হরতালের সমর্থনে নগরীতে জামায়াতের মিছিল-সমাবেশ

by News Room

সিলেটের খবর ডেস্ক: জামায়াত কেন্দ্র আহুত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে শনিবার আল্লামা সাঈদীকে আমৃত্য কারাদন্ডের  রায়ের প্রতিবাদে, মুক্তির দাবীতে  ও রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত টানা ২৪ ঘন্টার হরতালের সমর্থনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে কোরআনের ময়দান থেকে সরিয়ে রাখতেই অন্যায় ও প্রহসনমুলক রায় প্রদান করা হয়েছে। কোন ধর্মপ্রান মানুষ কোরআনের খাদেম-এর বিরুদ্ধে এই জুলম ও অবিচার বরদাশত করতে পারেনা। তিনি সারা জীবন দেশে এবং বিদেশে কোরআনের দাওয়াত পৌছে দেয়ার জন্য কাজ করে গেছেন। জনগন কোরআনের পাখি আল্লামা সাঈদীর বিরুদ্ধে দেয়া আমৃত্যু কারাদন্ডের এই রায় প্রত্যাখ্যান করেছে। কোরআন প্রেমিক ইসলামী চিন্তাবিদ হিসেবে প্রখ্যাত এই সফল  পার্লামেন্টারিয়ানের বিরুদ্ধে দেয়া এই রায় বাতিল করে অবিলম্বে তাঁকে নিঃশর্ত মুক্তি দিন। অন্যথায় সর্বস্থরের তৌহিদী জনতাকে সাথে নিয়ে আল্লামা সাঈদী সহ জাতীয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে চলমান আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর করা হবে।

নগরীর জিন্দাবাজার এলাকায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ, সহকারী সেক্রেটারী মো: শাহজাহান আলী,  জামায়াত নেতা আব্দুল্লাহ আল মুনিম, মু. আজিজুল ইসলাম, হাফিজ মশাহিদ আহমদ, চৌধুরী আবদুল বাছিত নাহির ও এডভোকেট জামিল আহমদ রাজু প্রমুখ।

নেতৃবৃন্দ আল্লামা সাঈদীর বিরুদ্ধে দেয়া অন্যায় ও অবিচারমুলক আমৃত্যু কারাদন্ডের রায়ের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে রোববার টানা ২৪ ঘন্টার হরতাল পালনের জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান।

You may also like

Leave a Comment