প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে জেলা ও মহানগর ছাত্রদলের নয়া কমিটির সভাপতি-সাধারণ সম্পাদককে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা

by News Room

সিলেটের খবর ডেস্ক: সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নবগঠিত কমিটিতে প্রত্যাখ্যান করেছে ছাত্রদলের বড় একটি অংশ। তারা নয়া কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেছে। এমনকি আগামী তিনদিনের মধ্যে কমিটি পুনর্গঠন না করা হলে গণপদত্যাগেরও হুমকি দিয়েছেন তারা।

শনিবার বিকালে সিলেট প্রেসক্লাবে সিলেট জেলা ও মহানগরের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ হুমকি দেন। এ সময় নয়া কমিটির চার নেতা যথাক্রমে জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আহমদ চৌধুরী ফয়েজ, মহানগর শাখার সহ-সভাপতি মাহফুজুল করিম জেহীন,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক এখলাছ উদ্দিন মুন্না ও সহ-সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন পান্না-নবগঠিত কমিটিকে প্রত্যাখ্যান করে তৃণমূল নেতা-কর্মীদের সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।  সংবাদ সম্মেলনে এই চার জন ছাড়াও সিলেট জেলা ও মহানগরের সদ্য বিলুপ্ত কমিটির বেশ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে ছাত্রদলের সদ্য প্রাক্তণ সাধারণ সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব অভিযোগ করে বলেন,  নতুন কমিটিতে দলের ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করা হয়েছে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি বাণিজ্যিক লাভালাভের জন্য কমিটি দিয়ে এ দুষ্কর্ম করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আমরা এ কমিটি প্রত্যাখ্যান করছি এবং অবিলম্বে বিতর্কিত ও অবৈধ সরকারের এজেন্টদের দিয়ে গঠিত বর্তমান কমিটি বাতিলের জোর দাবি জানাচ্ছি। তিনি অভিযোগ করে বলেন, সিলেটে ছাত্রদলের কমিটি গঠনে স্থানীয় একজন কথিত ব্যবসায়ী এবং এক সময়ে ছাত্র শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের ভাষায় দলের কর্মচারী মুশফিকুল ফজল আনসারী সম্পৃক্ত রয়েছেন। তারা ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে ছাত্রশিবিরের রাজনীতি থেকে আসা চারজনকে কমিটিতে অন্তর্ভূক্ত করেছেন।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে- ছাত্রদল নেতা রেজাউল করিম নাচন, জেলা ছাত্রদলের সদ্য প্রাক্তণ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক চৌধুরী,ছাত্রদল নেতা শাকিল মোর্শেদ ও ছাত্রদল নেতা লোকমান আহমদ প্রমুখ।

You may also like

Leave a Comment