ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে সিলেটে জুলাই আন্দোলনের শহীদ পরিবারদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

by News Room

মাহফুজ কাউসার ছাদি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় পবিত্র ঈদ-উল-আযহার দিনে জুলাই আন্দোলনে শহীদ হওয়া সাত পরিবারের মধ্যে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে। এনসিপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়।

শনিবার, ৭ জুন ২০২৫, ঈদের দিনে ” ওয়ারিয়র্স ওফ জুলাই সিলেট জেলা”র সদস্য সচিব ওয়াহিদ ঊমায়ের ও সদস্য নাইমুর রাহমান শহীদদের পরিবারের বাড়িতে বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা জানান এবং ব্যারিস্টার নুরুল হুদা জুনেদের পক্ষ থেকে কোরবানির মাংস পৌঁছে দেন।

ওয়াহিদ ঊমায়ের জানান, গত রোজার ঈদে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ ব্যক্তিগতভাবে গোলাপগঞ্জে এসে প্রতিটি শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের জন্য উপহার সামগ্রী প্রদান করেছিলেন। এবারের ঈদ-উল-আযহাতেও তিনি শহীদ পরিবারগুলোর কথা স্মরণ রেখে কোরবানির মাংস পাঠিয়েছেন।

এ বিষয়ে ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ এক বার্তায় বলেন, “বাংলাদেশের মানুষ আজ শান্তি ও সম্প্রীতির মধ্য দিয়ে ঈদ উদযাপন করছে, আনন্দ ভাগাভাগি করছে। এই শান্তি ও সুখের পেছনে যারা আত্মত্যাগ করেছেন, তারাই আমাদের প্রকৃত শহীদ। আমরা চাই তাদের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের ঈদের আনন্দ ভাগ করে নিতে।”

এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারগুলো ঈদের আনন্দে সামিল হয়েছেন এবং ব্যারিস্টার জুনেদের এই মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।

You may also like

Leave a Comment