সিলেট নগরীর ইসলামপুর মেজরটিলা বাজারে এক বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে আনুমানিক বারোটার দিকে বাজারের উত্তর পার্শ্বে মাছ বাজারে এঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আব্দুন নুর। বয়স ৭৫ বছর। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুন নুরের বাসা মেজরটিলা কুসুমবাগ এলাকায়। তিনি মাছ কিনতে বাজারে এসেছিলেন। এসময় ৪/৫ জন অজ্ঞাতনামা মুখোশধারী কোনো কিছু বুঝার আগে দেশীয় অস্ত্র দিয়ে তাকে হামলা করে। তাকে মারপিট করার সময় বলে, তোমার ছেলে সায়েমকে এনে দাও। নতুবা তোমাকে মেরে ফেলব। এসময় তার মাথা ফেটে যায়। তিনি মাটিয়ে লুটিয়ে পড়েন। সন্ত্রাসীদের ব্যবসায়ীরা ধাওয়া দিলে চলে যায়।স্থানীয় ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।এব্যাপারে বৃদ্ধ আব্দুন নুরের ভাতিজা আব্দুল হান্নানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমার চাচা গুরুতর আহত। চিকিৎসা চলছে। তিনি বলেন, আমরা শাহপরাণ থানায় অভিযোগ নিয়ে গেলে পুলিশ এটি নেয়নি। আব্দুন নুরের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।
মেজরটিলা বাজারে বৃদ্ধের উপর সন্ত্রাসী হামলা
335
