এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে সিলেটের হাটখোলায় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ

by News Room

ডেস্ক রিপোর্টঃ পবিত্র রমজান মাস উপলক্ষে ইংল্যাণ্ডের এম এন্ড সি সাচি গ্রুপের পক্ষ থেকে সিলেটের শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (ইফতার আইটেম) বিতরণ করা হয়েছে। ২০ মার্চ বৃহস্পতিবার সকালে সিলেট সদর উপজেলার হাটখোলা গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রি বিতরণ করা হয়। স্থানীয় হাটখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এম এন্ড সি সাচি গ্রুপের স্থানীয় নিয়োগ ব্যবস্থাপক প্রকৌশলী নকুল সূত্রধরের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও যুব সংগঠক মাজহারুল ইসলাম সাদী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরব্বী রহমত আলী, এলাইছ মিয়া, আজাদ মিয়া, জাকারিয়া আহমদ, নীলকান্ত, গোবিন্দ, সজিব, শ্রাবন, শিমুল, রাজু, রুবেল আহমদ, কুমুদ প্রমূখ।
এসময় অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন রহমত মাগফিরাত ও নাজাতের এ পবিত্র মাসে রোজাদারদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তারা এরকম কল্যাণ মূলক কার্যক্রমের জন্য দাতা সংস্থা এম এন্ড সি সাচি গ্রুপের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তাদের সফলতা কামনা করেন।

You may also like

Leave a Comment