গোলাম আযমের রোগমুক্তি কামনায় সিলেট উত্তর জেলা জামায়াতের দোয়া মাহফিল- জালিম সরকার জুলুমের মাধ্যমে তাকে নিঃশেষ করতে চায়

by News Room

বিজ্ঞপ্তি: বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে অধ্যাপক গোলাম আযম এক অপ্রতিদ্বন্ধী ও অসমান্তরাল নেতৃত্ব। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে ডান-বাম সকল নেতৃত্ব তার মেধা ও পা-িত্যের কাছে হার মেনেছে। তিনি বলেন, বিশ্ব ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীদের কাছে তিনি এক জীবন্ত কিংবদন্তী। তাঁর লেখনী, গবেষণা ও চিন্তাধারা এবং সাহিত্যের মাধ্যমে সহজ-সরল ভাবে ইসলামকে উপস্থাপনা এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, এ নেতৃত্ব রাজনৈতিক জীবনে অনেক প্রতিবন্ধকতা পাড়ি দিয়ে বাংলাদেশের সবুজ ভূখ-ে ইসলামকে প্রতিষ্ঠা করার সংগ্রামের যে নজীর স্থাপন করেছেন তা এদেশের তথা বিশ্ব ইসলামী  আন্দোলনের জন্য যুগ যুগ ধরে প্রেরণার উৎস হয়ে থাকবে। কিন্তু আজ জালিম সরকার জুলুমের মাধ্যমে তাকে নিঃশেষ করতে চায়। জীবন-মৃত্যুর এ যুগসন্ধিক্ষণে তিনি কারাগারে অসহায় বন্দি জীবন যাপন করছেন। তিনি প্রবীণ রাজনীতিবিদ, ৫২র ভাষা আন্দোলনের অগ্রসেনানী এই মহান নেতার আশু রোগ মুক্তি কামনা করেন ও তার জন্য দোয়া করেন।
আনওয়ার হোসাইন খান বুধবার সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা উত্তর শাখার উদ্যোগে সাবেক আমীরে জামায়াত, ভাষা সৈনিক, ডাকসু’র সাবেক জিএস, বিশ্ব ইসলামী আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব অধ্যাপক গোলাম আযমের আশু রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জেলা সেক্রেটারী মাওলানা মো: ইসলাম উদ্দিনের পরিচালনায় জেলা কার্য্যালয়ে অনুষ্ঠিত মাহফিলে আরো বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার প্রমূখ।

You may also like

Leave a Comment