অগ্রদূত ছাত্র পরিষদ, সিলেট এর আয়োজনে বাংলাদেশী অ্যাসোসিয়েশন লিওন, ফ্রান্স প্রবাসী ভাইদের সহযোগিতায় ও অর্থায়নে রবিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনে শহীদ তাজ উদ্দিন ভাইয়ের বাড়িতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ ভাইদের পরিবারের সাথে সাক্ষাৎ, শহীদের স্মরণে দোয়া,শহীদ পরিবারের নগদ অর্থ ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতি আব্দুর রাবু এর সভাপত্বিতে ও সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম এর পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য দেন অগ্রদূত ছাত্র পরিষদ এর সাধারণ সম্পাদক আব্দুর রব জাহিদ।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ জামেয়ার ভাইস প্রিন্সিপাল জিল্লুর আহমদ চৌধুরী,অগ্রদূত ছাত্র পরিষদ এর উপদেষ্টা আসাদুজ্জামান পাপ্পু, মিজানুর রহমান,জনাব ওহিদুর রহমান।
এসময় আরো উপস্থিত ছিলেন অগ্রদূত ছাত্র পরিষদ এর সহ- অফিস সম্পাদক রাজু আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাহানঙ্গীর আলম,সহ- সাহিত্য বিষয়ক সম্পাদক সাব্বির আহমদ,সদস্য ইয়াসির আরাফাত প্রমুখ।উপহার সামগ্রীর মধ্যে হলো,কোরআন শরীফ জায়নামাজ,তাসবীহ,আতর, মৃত্যু স্মরণিকা ও নগদ অর্থসহ তাদের পরিবার কে প্রদান করা হয়।
