410
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর সিলেট ব্যুরো প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেটের সিনিয়র সাংবাদিক সেলিম আউয়াল।সম্প্রতি সরকার তাঁকে এ পদে নিযুক্ত করেছে।বাসস দেশের জাতীয় বার্তা প্রতিষ্ঠান।লেখক ও সাহিত্যিক সেলিম আউয়ালের মত একজন প্রাজ্ঞ সাংবাদিক এ পদে নিযুক্ত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সিলেটের সুধী সমাজ।
সেলিম আউয়াল ১৯৭৭ সালে সাপ্তাহিক কিশোর বাংলার রিপোর্টার হিসেবে সাংবাদিকতা শুরু করেন।তিনি ‘সাপ্তাহিক সিলেটের সকাল’ এর নির্বাহী সম্পাদক, ‘দৈনিক সিলেটের ডাক’ এর বিভাগীয় সম্পাদক ও বার্তা সম্পাদকের দায়িত্ব পালন করেন।তাঁর গ্রামের বাড়ী সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের খুজগীপুর মোল্লাবাড়ি গ্রামে।
