মৌলভীবাজারে বানবাসীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করেছেন ব্যারিস্টার জুনেদ। মঙ্গলবার দিনব্যপী পৃথক দুটি স্থানে জেলার কামারচাক ইউনিয়নের মশাজান,মৌলভীচক,একাসন্তুষ,কামারচাক,মেলাঘর,তারাপাশা (প্রথম পর্যায়ে) এবং কামারচাক ইউনিয়নের মিটিপুর,ভোলানগর,আদমপুর,দস্তিধারের চক এলাকায় ক্ষতিগ্রস্তদের নিকট ত্রাণসামগ্রী তুলে দেয়া হয়। প্রায় ৩৫০ পরিবারের মধ্যে ত্রাণ দেয়া হয়।
এসময় ব্যারিস্টার জুনেদ বলেন,এই বন্যা যতটা না প্রাকৃতিক দুর্যোগ তার থেকে বেশি প্রতিবেশী দেশের আগ্রাসন।তিনি এটাকে আমাদের উপর একটি চাপিয়ে দেয়া বন্যা বলে অভিহিত করেন।ব্যারিষ্টার জুনেদ দেশের সর্বস্তরের মানুষকে দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসার আহ্বান জানান। এই দুর্যোগে তরুণদের নেতৃত্ব দিতে বিশেষভাবে অনুরোধ করেন তিনি।
এছাড়া ব্যারিষ্টার জুনেদের পক্ষ থেকে গত ২৫/০৮/২০২৪ তারিখে বালাগঞ্জের কালিগঞ্জ বাজারে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।
ত্রাণ বিতরণকালে ব্যারিস্টার জুনেদের সাথে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনগর ইসলামিক সোসাইটির সেক্রেটারি আবু্ রাইয়ান শাহীন,তারাপাশা বাজার সেক্রেটারি শাহেদ আহমদ,
একাসন্তুষ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা এম আর আজাদ,প্রধান সমন্বয়ক (SUFM রাজনগর) মোহাম্মদ নাহিদ হাসান,মনসুরুল আলম, সুহেল আহমদ মূসা সহ দুর্যোগ মোকাবেলা টিমের স্বেচ্ছাসেবকবৃন্দ।
