মাওলানা ফখরুলের চিকিৎসার খোঁজ নিলেন জৈন্তাপুরের বিশিষ্টজনেরা

by News Room

জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, বৃহত্তর ঘাসিটুলা জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম এর চিকিৎসার খোঁজ নিয়েছেন জৈন্তাপুরের বিশিষ্টজনেরা।

মঙ্গলবার বিকেলে নগরীর পশ্চিম কাজলশাহস্থ বাসভবনে তাঁকে দেখতে যান বিশেষজ্ঞ চিকিৎসক ডা: মোঃ আব্দুল্লাহ,সিলেট বারের সিনিয়র এডভোকেট মো: আব্দুল আহাদ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি এডভোকেট সেলিম মোঃ আলী আসগর,সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল,ব্যবসায়ী মো: সিরাজ উদ্দিন ও কাজী আব্দুর রহমান আল মিসবাহ।দীর্ঘদিন থেকে ফখরুল ইসলাম গুরুতর অসুস্থ।তিনি চিকিৎসাধীন আছেন।নেতৃবৃন্দ তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন ও তাঁর জন্য দোয়া করেন।

You may also like

Leave a Comment