সিলেট অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটিকে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের অভিনন্দন

by News Room

ডেস্ক নিউজ: সিলেট অনলাইন প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, সিনিয়র সহ-সভাপতি গোলজার আহমদসহ নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাব। এক অভিনন্দন বার্তায় ছাতক উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি তানভীর আহমদ জাকির ও সাধারণ সম্পাদক ফজলুল করিম সুমন বলেন, বর্তমান ডিজিটাল যুগে অনলাইন গণমাধ্যম দ্রুত সময়ে যেকোন সংবাদ প্রচারের ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। সিলেটে অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন সিলেট অনলাইন প্রেসক্লাব এ লক্ষে বিশেষ ভুমিকা পালন করছে। নব-নির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নতুন নেতৃত্বে সিলেটে কর্মরত অনলাইন গণমাধ্যম কর্মীদের কল্যাণে এবং স্মার্ট সিলেট বির্নিমাণে ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং সিলেটে কর্মরত সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণে আরও সুদৃঢ় ভূমিকা পালন করবে।

You may also like

Leave a Comment