ছাতকে মহান বিজয় দিবসে ফারিয়ার শ্রদ্ধাঞ্জলি অর্পণ

by News Room

ছাতক প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) ছাতক উপজেলার পক্ষ থেকে রাত ১২.০১ মিনিটে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে, বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাধীনতা ছিনিয়ে আনতে যারা প্রাণ দিয়েছেন, সেই সব বীর শহীদ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ছাতক উপজেলা ফারিয়ার নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, ছাতক ফারিয়ার সভাপতি মানিক মিয়া, সহ-সভাপতি সঞ্জয়, সাধারণ সম্পাদক মেনহাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জয়ন্ত তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক সাজু তালুকদার, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, সহ অর্থ বিষয়ক সম্পাদক সোহাগ হাসান, সোহেল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তানভীর শান্ত, শরীফ আহমেদ, জাহাঙ্গীর আলম, সেবা ফার্মেসীর পরিচালক বাদল তরফদার প্রমুখ।

You may also like

Leave a Comment