ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, বর্তমান সংসদ সদস্য মুহিবুর রহমান মানিককে ছাতক দোয়ারা আওয়ামীলীগের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখ থেকে এক বিশাল মোটরসাইকেল শো-ডাউনের মধ্য দিয়ে তাকে ছাতকে নিয়ে আসা হয়। এ সময় নৌকা ও মানিক ভাই শ্লোগানে মুখরিত হয়ে উঠে গোটা এলাকা। পরে সন্ধ্যায় শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মন্টু বাবুর মাঠে) পথ সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। দ্বাদশ সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত হয়ে ঢাকা থেকে দুপুরে সিলেটে এসে পৌছান মুহিবুর রহমান মানিক এমপি। পরে হযরত শাহ জালাল (রঃ) এর মাঝার জিয়ারত করে বিকেলে ছাতকের গোবিন্দগঞ্জে এসে পৌছলে অপেক্ষমান আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল অভিনন্দন জানান। এখানে দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। গোবিন্দগঞ্জ থেকে বিশাল মোটরসাইকেল শো-ডাউন দিয়ে তাকে ছাতকে নিয়ে আসা হয়। এসময় ছাতক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, দোয়ারা উপজেলা চেয়ারম্যান দেওয়ান তানভির আশরাফি বাবু, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিছ আলী বীর প্রতীক, সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, প্যানেল মেয়র তাপস চৌধুরী, আওয়ামীলীগ নেতা সৈয়দ আহমদ, আফজাল হোসেন, কেন্দ্রিয় ছাত্রলীগের সহ সভাপতি আল আমিন সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত আওয়ামীলীগের প্রার্থী মুহিবুর রহমান মানিক
269
