জন্মদিনে ভালোবাসায় সিক্ত সাংবাদিক কন্যা “সাবাহ”

by News Room

নগরীর ১০ নং ওয়ার্ডের হিয়াবরণ মোল্লাপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা সাংবাদিক মো: আলমগীর আলমের একমাত্র মেয়ে হাবিবা আক্তার সাবাহ’র (১১তম) জন্মদিন ছিল গতকাল (৩১ অক্টোবর) মঙ্গলবার। সাবাহ’র জন্মদিন উপলক্ষে রাতে নিজ বাসভবনে  এক আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে কেক কাটা হয় । এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ আলমগীর আলমের বড় ভাই  সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ- সভাপতি, বিশিষ্ট ব‍্যবসায়ী ও সমাজসেবক  মোঃ জাহাঙ্গীর আলম,সিলেট অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক আলোকিত সিলেটের ভারপ্রাপ্ত সম্পাদক গোলজার আহমদ হেলাল, দৈনিক ‌ভোরের ডাক’র সিলেট জেলা প্রতিনিধি এম এ হান্নান।আরো উপস্থিত ছিলেন সজল আহমদ, ইশমাম আহমদ,সাংবাদিক পুত্র ইফতি ও মেয়ে হাবিবা আক্তার সাবাহ। শুভ জন্মদিনে উপস্থিত হওয়ায় সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং মেয়ের সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনা চেয়ে সবার কাছে দোয়া চেয়েছেন সাবাহ’র পিতা সাংবাদিক মোঃ আলমগীর আলম।

You may also like

Leave a Comment