হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও শোডাউন করেছে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ 

by News Room
জোবায়ের হোসেন সুবিদ, দোয়ারাবাজার(সুনামগঞ্জ) থেকে:
জামায়াত,বিএনপির ডাকা হরতালের প্রতিবাদে বিক্ষোভ ও শোডাউন করেছে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ।বুধবার দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ নেতা(সভাপতি পদপ্রার্থী) আল আমিন আহসান ও সিনিয়র নেতা এবং সাবেক সভাপতি(বা.ই) সোহাগ আহমেদের নেতৃত্বে বাংলাবাজার রাজপথ হতে এ মিছিল বের হয়। পরে পুরো ইউনিয়ন ব্যাপী এবং বড়খাল কলেজ ক্যাম্পাস  মোড় ঘুরে পুনরায় এ মহড়া নিয়ে বাংলাবাজারে প্রবেশ করেন তারা।
এসময় ছাত্রলীগ নেতা আল আমিন আহসান  বলেন;প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশ্নে দোয়ারাবাজার উপজেলা ছাত্রলীগ আপোসহীন। বিএনপির ডাকা হরতাল ও নৈরাজ্য প্রতিহত ও রুখে দাঁড়াতে উপজেলা  ছাত্রলীগ সবসময় প্রস্তুত আছে।হরতালের ক্ষয়ক্ষতি হতে সাধারণ জনগণের জীবন রক্ষায় ছাত্রলীগ বরাবরই নিয়োজিত।
উক্ত শোডাউনে সিনিয়র নেতা সোহাগ বলেন,আওয়ামীলীগ উন্নয়নের সরকার। এই সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগ সরকারের অগ্রগতিতে যথেষ্ট ভূমিকা রাখবে।

You may also like

Leave a Comment