ডেস্ক নিউজ: সুনামগঞ্জে দোয়ারা বাজার থানা পুলিশের অভিযানে ৩ মানবপাচার চক্রের সদস্য কে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ এর দিকনির্দেশনায় ও ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক এর সার্বিক সহযোগীতায় দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোঃ বদরুল হাসানের তত্ত্বাবধানে দোয়ারাবাজার থানা পুলিশ কর্তৃক একাধিক অভিযান পরিচালনা করে মানবপাচার চক্রের ৩ জন সদস্য কে গ্রেফতার করা হয়েছে। ১০ আগষ্ট এসআই (নিরস্ত্র) মোঃ এনামুল হক মিঠুর নেতৃত্বে একটি টিম দোয়ারাবাজার থানাধীন ৩নং দোয়ারাবাজার সদর ইউনিয়নের অর্ন্তগত কামারপট্টি এলাকা থেকে এজাহারনামী ২নং আসামী মোঃ জামাল উদ্দিন (৪২) পিতা-হেলাল মাস্টার, সাং-কবিরখালী ইউ/পি-বোগলাবাজার, থানা-দোয়ারাবাজার, জেলা সুনামগঞ্জকে গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এবং ১২ আগষ্ট এসআই (নিরস্ত্র) মোহাম্মদ আতিয়ার রহমান এর নেতৃত্বে ঢাকা জেলার আশুলিয়া থানা এলাকা থেকে এজাহারনামী ১নং আসামী আলামিন শেখ (৩২), পিতা-গফফার শেখ, সাং-হাসনহাটি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুর এবং ফরিদপুর জেলার নগরকান্দা থানা এলাকা থেকে এজাহারনামী ৫নং আসামী আব্দুল গফফার (৬০), পিতা-মৃত শেখ ইসলাম, সাং-হাসনহাটি, থানা-নগরকান্দা, জেলা-ফরিদপুরদ্বয়কে গ্রেফতার করা হয়। ৯ আগষ্ট শংকর সরকার (৩৫), পিতা-নগেন্দ্র সরকার, সাং-নজরপুর, ইউ/পি-জয়শ্রী, থানা-ধর্মপাশা, জেলা-সুনামগঞ্জ এ/পি-মঙ্গলপুর বাজার, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ বাদী হয়ে ৭জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের নামে দোয়ারাবাজার থানায় মানবপাচার সংক্রান্তে একটি এজাহার দায়ের করিলে দোয়ারাবাজার থানার মামলা নং-০৮, তারিখ-০৯/০৮/২০২৩ইং, ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৭/৮/১০(১) রুজু করা হয়।
সুনামগঞ্জে পুলিশের অভিযানে ৩ মানবপাচার চক্রের সদস্য গ্রেফতার
412
