বিএনপি নেতা আশিক চৌধুরীর বিরুদ্ধে কানাইঘাট থানায় জিডি

by News Room

স্টাফ রিপোর্টার : বিএনপি জামায়াতের নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় হাওয়া ভবনের কুশীলব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব আবুল হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীকে ‘গলা টিপে হত্যার হুমকির’ অভিযোগে চাচা বিএনপি নেতা আশিক চৌধুরীর বিরুদ্ধে সিলেটের কানাইঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।

২০ ফেব্রুয়ারি সোমবার হারিছ চৌধুরীর আপন ভাতিজা রাহাত চৌধুরী কানাইঘাট থানায় সাধারণ ডায়েরিটি করেন।জিডি ট্রাকিং নং 1PXB1T,জিডি নং ১১৭২ ,তারিখ ২০/০২/২৩ ইং। বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ।

রাহাত চৌধুরী কানাইঘাট উপজেলার দর্পনগর গ্রামের নজমুল হোসেন চৌধুরীর ছেলে। আশিক চৌধুরী সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই।জিডি তে রাহাত চৌধুরী বলেন, তার চাচাতো বোন সামিরা তানজিন চৌধুরীকে প্রকাশ্যে বক্তৃতায় আশিক চৌধুরী গলা টিপে হত্যার হুমকি দিয়েছেন। যা গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় তিনি ২৩ জানুয়ারি কানাইঘাট থানায় একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু পুলিশ সেটি আমলে নেয়নি। এরপর তিনি একাধিকবার থানায় জিডি করতে গেলেও পুলিশের কাছ থেকে সহযোগিতা পাননি।

অবশেষে গতকাল সোমবার তিনি অনলাইনে জিডিটি (জিডি নং-১১৭২) করেন।
জিডি সূত্রে জানা যায়, হারিছ চৌধুরীর চাচাতো ভাই ও কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক চৌধুরী গত ১৭ জানুয়ারি উপজেলার দীঘিরপাড় ইউনিয়নের রামধন গ্রামে হারিছ চৌধুরীর বাবার নামে প্রতিষ্ঠিত শফিকুল হক চৌধুরী মেমোরিয়াল এতিমখানায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নানা বিষয়ে দীর্ঘ বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে ক্ষুব্ধ হয়ে তিনি হারিছ চৌধুরীর মেয়েকে ‘গলা টিপে হত্যা’র কথা বলেন। এ সময় হারিছ চৌধুরীর পরিবারের অন্য সদস্যদের নিয়েও বিষোদ্গার করেন তিনি।

এছাড়াও হারিছ চৌধুরী ও তার অন্যান্য ভাইয়ের পরিবারের সদস্যদের ওই এতিমখানায় ঢুকতে নিষেধ করেন এবং ঢুকলে মারধর করবেন বলে হুমকি প্রদান করেন।
ওই অনুষ্ঠানের পরই তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি সিলেটসহ সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়।

You may also like

Leave a Comment