ভাষা শহিদদের প্রতি সিলেট অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি

by News Room

মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সিলেট অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী,সহ-সভাপতি গোলজার আহমদ হেলাল, সহ-সাধারণ সম্পাদক তাওহীদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মবরুর আহমদ সাজু, নির্বাহী সদস্য মাহমুদ হোসেন খান।
এসময় আরো উপস্থিত ছিলেন কার্যকরী পরিষদের সাবেক  সদস্য শিব্বির আহমদ ওসমানী, ক্লাব সদস্য মাসুদ আহমদ রনি,এম.এ ওয়াহিদ চৌধুরী, আবু জাবের, আব্দুল হাসিব,মো: আলমগীর আলম, ডিএইচ মান্না, ফাইজা রাফা, আব্দুল হান্নান প্রমুখ।

You may also like

Leave a Comment