রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে ইউএসএন এর সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী ঘোষণা

by News Room

নিউজ ডেস্ক :
জাতীয় মানবাধিকার পরিবেশবাদী, সমাজ উন্নয়ন মূলক স্বেচ্ছাসেবী সংগঠন United Social Network- USN সংগঠনের কার্যক্রমকে গতিশীল করার লক্ষে প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো.মুজিব উল্ল্যাহ চৌধুরী তুষার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক – (ইউএসএন) সিলেট বিভাগীয় প্রধান সমন্বয়কারী সোমবার (১৪ ফেব্রুয়ারী ২২) সমাজসেবক রোটারিয়ান রায়হানা বেগম চৌধুরীকে ঘোষণা করা হয়।

ইউনাইটেড সোস্যাল নেটওয়ার্ক-(ইউএসএন) এর সিলেট বিভাগের বিভাগীয় প্রধান সমন্বয়কারীর বাড়ি হচ্ছে সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজর ইউনিয়নের চন্দরপুর গ্রামে। তার বাবার নাম মৃত মহিউদ্দিন চৌধুরী এবং মায়ের নাম কুলসুমা বেগম চৌধুরী।

নভেল করোনা ভাইরাস (কোভিড-১৯) জনিত বিপর্যয় ও দেশের কল্যাণে মানুষের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি বাড়ানোর মধ্যদিয়ে সামাজিক দায়িত্ব পালনের জন্য অংগীকারবদ্ধ হওয়া। সমাজের অবহেলিত মানুষগগুলোকে সঠিক রাস্তা দেখানোই United Social Network USN’র প্রথম কাজ। একতাবদ্ধ হয়ে দেশ ও সমাজের অসংগতি নিয়ে কাজ করা। মানবাধিকার, শিক্ষা স্বাস্থ্য স্যানিটেশন,পরিবেশ ও জলবায়ু, ভূমি, হাঙ্গার,অভিবাসন নিয়ে কাজ করা, সচেতন করা। মানুষের পাশে থেকে মানুষের দু:খ দুর্দশা সুবিধা অসুবিধা সরকারের নজরে এনে কাজ করতে এগিয়ে যাওয়া জন্য সমন্বয় কমিটি গঠন করা হয়।

You may also like

Leave a Comment