বিছনাকান্দিতে নৌকা ডুবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র‘র মৃত্যূ

by News Room

ডেস্ক : সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র প্রকৃতিক সোন্দর্যের অপরুপ লিলাভুমি প্রকৃতি কন্যা বিছনাকান্দি পর্যটন এলাকায় বেড়াতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা এক শিক্ষার্থী নৌকা ডুবিতে মৃত্যূ হয়েছে। শুক্রবার বেলা দেড়টার দিকে বিছনাকান্দি পাথর কোয়ারী এলাকায় এঘটনা ঘটে। নিহতের নাম সাজিদুল হক (২৬)। সে নীলফারী জেলার সৈয়দপুর উপজেলার মোঃ ফজলুল হক‘র পুত্র। তিনি এবছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং বিষয়ে এমএ পাশ করেছেন। তাছাড়া তিনি ঢাকা‘র মতিঝিল বানিজ্যিক এলাকার লংকা বাংলা সিকিউরিটিজ কোম্পনীর সিনিয়র কর্মকর্তা। স্থানীয় সুত্রে জানাগেছে, শুক্রবার বেলা দেড়টার দিকে নিহত সাজিদুল সহ তারা ৫জন বন্ধু বিছনাকান্দিতে বেড়াতে এসে নদীতে যান। এসময় নদী পারাপার করতে একটি নৌকায় উঠেন এবং হঠাৎ নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা বাকীরা সাতাঁর কেটে নদীর তীরে উঠলেও সাজেদুল উঠতে পারেনী। পরে স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করে  প্রায় ৩ঘন্টা পর নদী থেকে সাজেদুল‘র লাশ উদ্ধার করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে নিয়ে যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই আরিফ হোসেন ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল রির্পোট তৈরী করেন এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। জানতে চাইলে এসআই আরিফ জানান, ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসছি।  এরির্পোট লেখা পর্যন্ত লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হচ্ছে বলে ওসি জানান। বিছনাকান্দি বিজিবি‘র কোম্পানী কমান্ডার কাজী নিজাম উদ্দিন জানান, শুক্রবার বেলা দেড়টার দিকে নিহত সাজিদুল সহ ৫জনের একটি দল বিছনাকান্দিতে বেড়াতে এসে নদীতে যান। নদী পারাপারের সময় হঠাৎ নৌকা ডুবে যায়। এসময় বাকীরা সাতাঁর কেটে নদীর তীরে উঠলেও  সাজেদুল উঠতে পারেনী। পরে স্থানীয় লোকজন অনেক খোজাখুজি করে  প্রায় ৩ঘন্টা পর নদী থেকে লাশ উদ্ধার করে বিছনাকান্দি বিজিবি ক্যাম্পে রাখা হয়। সন্ধ্যা ৬টার দিকে থানা পুলিশ এর কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। নিহত সাজেদদুল এর বন্ধু রাকিব হাসিব কায়ছার, জানান আমরা র্দীঘ দিন এক সাথে পড়া-লেখা করেছি এবং এক সাথে থাকছি। বিছনাকান্দি পর্যটন এলাকা দেখতে মনভরা আনন্দ নিয়ে এসেছিলাম আর সহপাটি কে হারিয়ে বুকভরা ব্যাথা নিয়ে ফিরছি। আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সাজেদুল‘র শোক সহ্য করতে পারি।

You may also like

Leave a Comment